
মকিস মনসর (লন্ডন থেকে): বিপুল উৎসাহ উদ্দীপনায়, অনাড়ম্বর ও উৎসবমুখর পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিওনের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান ও ডিনারপার্টি গত ১৯ শে নভেম্বর রাত ৭ ঘটিকায় ওল্ডহামের দি গ্রান্ড ভ্যানুতে সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠণের রিজিওনাল চেয়ারম্যান নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদকে অভিষিক্ত এবং শপথ পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর।

বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার হিজ এক্সেলেন্সি মোহাম্মদ জুবায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠণের পেট্রণ বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি ব্যাক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট এর সাবেক সেক্রেটারি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর, সংগঠন এর কেন্দ্রীয় কো-কনভেনর মাসুদ আহমদ, সংগঠন এর ট্রেজারার কাউন্সিলার আশরাফ মিয়া ,ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলার আব্দুল জব্বার ওবিই ,ওয়রিংটন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোয়াজ্জেম হোসেন ,টেমস সাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার শিবলী আলম,ডেপুটি লর্ড লেফটেন্যান্ট আলী আকবর ওবিই ,কিথলি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ফুলজার হোসেন, কাউন্সিলার মোহন আলী ,কাউন্সিলার আব্দুল মালিক ,৭১ এর বীর মুক্তিযোদ্ধা ড: নজরুল ইসলাম, আলহাজ্ব সুরাবুর রহমান, ও সৈয়দ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply