1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ব্রিটেনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কমিটি গঠন 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

মতিয়ার চৌধুরী (লন্ডন থেকে): ব্রিটেনে ব্রিটিশ বাঙ্গালী কবি-সাহিত্যিকদের প্রাচীণম সংগঠন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের ২৫সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষনা করা হয়েছে। গতকাল ২৪ নভেম্বর ২০২৪ লন্ডন সময় সন্ধ্যা ছয় ঘটিকায় পূর্বলন্ডনের বাংলাটাউনের ৩৭/সি প্রিন্সলেট ষ্ট্রীটে সংগঠনের অস্থায়ী অফিসে দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৫-২০২৬ সালের নতুন কমিটির নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার লেখক গবেষক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।

সংগঠনের সভাপতি কবি ময়নুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি এ.কে. এম. আব্দুল্লার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতি ক্রমে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। কবি মোহাম্মদ ঈকবালকে সভাপতি –উদয় শংকর দুর্জয়কে সেক্রেটারী ও কবি ‍টিভি উপস্থাপিকা হেনা বেগমকে কোষাধ্যক্ষ করে নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার দেওয়ান গৗস সুলতান। তিনজন সহ-সভাপতি হলেন এ.কে. আজাদ ছেটন, কবি ঈকবাল হোসেন বুলবুল, সাংবাদিক রহমত আলী, এসিসটেন্ট সেক্রেটারী দু‘জন তারা হলেন কবি এম. মোশাহিদ খান, এবং কবি ও আবৃত্তিকার স্মৃতি আজাদ, সহকারী কোষাধ্যক্ষ নূরুন নবী আলী, সাংগঠনিক সম্পাদক কবি শামীম আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহিদ, মিডিয়া সেক্রেটারী কবি-সাংবাদিক জুয়েল রাজ, সাহিত্য সম্পাদক কবি সৈয়দ হেলাল সাইফ, সাংস্কৃতিক সম্পাদক কবি ও সাবেক কাউন্সিলার শাহ সুহেল আমিন। ১৩ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটির সদস্যরা হলেন, সর্বজনাব কবি ময়নুর রহমান বাবুল, কবি এ,এ.এম. আব্দুল্লাহ, গবেষক ফারুক আহমদ, কবি আতাউর রহমান মিলাদ, কবি আবু মকসুদ, নূরুল ইসলাম,কবি কাজল রশিদ, কবি আসমা মতিন, কবি আনোয়ারুল ইসলাম অভি, কবি সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, ফয়েজুল ইসলাম ফয়েজনূর, শামসুল হক শাহ আলম ও নূরজাহান রহমান। এখানে উল্লেখ্য যে আগামী ৩১ ডিসেম্বর নতুন কমিটি আনুষ্টানিক ভাবে দায়িত্ব ভার গ্রহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!