
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটের আগ্রাদ্বিগুনের মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে সাহিত্যচর্চা, ভাষার সৌন্দর্য এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এক মনোজ্ঞ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হান পারভেজ ও মাছুমা মুহি। প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিচারকমণ্ডলী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে উৎসব মুখর।
গতকাল (২ মে) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ড. মোহাম্মদ আইয়ুব আলী, অধ্যক্ষ, ফয়েজউদ্দীন মেমোরিয়াল ডিগ্রি কলেজ, নওগাঁ; প্রকাশক, বরেন্দ্র অনুশীলন কেন্দ্র এবং সভাপতি, সাহিত্য পরিষদ, নওগাঁ। সভাপতিত্ব করেন জনাব মোজাফফর হোসেন, অধ্যক্ষ, আগ্রাদ্বিগুন কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আশরাফুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক (ইংরেজি), মাহমুদপুর আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা; মর্তুজা রাসেল বাদশা, সহকারী শিক্ষক, কাশিপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা এবং ফাহাদ ফরহাদ, সম্পাদক, প্রবাহ সাহিত্যের ছোট কাগজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মোঃ আব্দুর রাহিম এবং পবিত্র গীতা পাঠ করেন আশা রানি। এরপর শিক্ষার্থী ফারিয়া জেনিন কবি পরিচিতি পাঠ করেন এবং উম্মে হানি তুবা কাব্যগ্রন্থ পরিচিতি ও আলোচনা উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাবুল হোসাইন, সহকারী অধ্যাপক (বাংলা), মাহমুদপুর আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা; ফারুক হোসেন সবুজ, প্রভাষক, আগ্রাদ্বিগুন কলেজ এবং জনাব নিষ্কৃতি কুমার মন্ডল, প্রভাষক, আগ্রাদ্বিগুন কলেজ।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও সভাপতি মহোদয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ীরা হলেন- প্রথম স্থান মোসাঃ সোহানা সাথী, আগ্রাদ্বিগুন বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান মোঃ ইমন খান, আগ্রাদ্বিগুন কলেজ, তৃতীয় স্থান মোঃ আসাদুল্লাহ, কাশিপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা।
Leave a Reply