নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটের আগ্রাদ্বিগুনে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার সাহিত্য পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার গ্রন্থাগারিক রায়হান পারভেজ ও সহকারী শিক্ষক আবুজার গিফারীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো: বাবুল হোসাইন, মো: আশরাফুল ইসলাম প্রভাষক রেজা পারভেজ, নিষ্কৃতি কুমার, উপসহকারী কৃষি কর্মকর্তা, মিলন কুমার, আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম, বিশত তিগ্যা প্রমুখ।
সভায় সাহিত্য পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম, পাঠচর্চা বৃদ্ধি এবং গ্রামভিত্তিক সাহিত্য কর্মকাণ্ড পরিচালনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতি ত্রৈমাসিকে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ এবং বইমেলা উপলক্ষে একটি বিশেষ সংখ্যা প্রকাশের বিষয়েও আলোচনা করা হয়। এ উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চা ও সৃজনশীল লেখালেখিতে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত সদস্যরা গ্রন্থাগারের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। সভার শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারকে জ্ঞান ও সংস্কৃতির একটি প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোল (বাপা) ও গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা আলমগীর কবির।
Leave a Reply