1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৩৮ বার পঠিত

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল, দুর্জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্কুল হলরুমে এই আলোচনা সভা আয়োজন করা হয়।

আলোচনা সভায় সহকারী শিক্ষক চাইহ্লাউ মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শৈপল কান্তি চাকমা। আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক বিমলেন্দু চাকমা, সহকারী শিক্ষক প্রণয় পান্থ, সহকারী শিক্ষক বিজন্তা চাকমা প্রমুখ।

সভাপতি বলেন ১৯৬৪ সালে ১৮ অক্টোবর শেখ রাসেলে জন্ম হয়। মাত্র ১১ বছর বয়সে নির্মমভাবে বঙ্গবন্ধুসহ হত্যা শিকার হয় এই ছোট্ট শিশু শেখ রাসেল ঘাতকদের হাতে। শেখ রাসেল এর হত্যাকারী বিচারের দাবী জানান।

শেখ রাসেল দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কনে উম্রাচিং মারমা ১ম, মিম আক্তার ২য় ও উখেই মারমা ৩য় স্থান হিসেবে পুরষ্কার গ্রহণ করে। রচনা প্রতিযোগীতায় ঝুমা চাকমা ১ম, আখিঁ চাকমা ২য় ও সাইনুএ মারমা ৩য় হিসেবে পুরষ্কার গ্রহণ করে।

শেষে শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!