1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মাদরাসার এমপিও শিট সংশোধন : গ্রন্থাগার শিক্ষকদের পদ উল্লেখ না করায় ক্ষোভ ও নিন্দা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৩৬ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও শিটের পদবি সংশোধনের নির্দেশ দিয়েছে। কিন্তু মাদরাসা শিক্ষকদের এ নির্দেশনা দিয়ে জারি করা মাদরাসার গ্রন্থাগার শিক্ষক ও প্রভাষকদের পদ উল্লেখ করা হয়নি। দাখিল ও আলিম মাদরাসা ক্ষেত্রে গ্রন্থাগার শিক্ষক পদের আগে নাম অর্থ্যাৎ সহকারী গ্রন্থাগারিক এবং ফাযিল ও কামিল মাদরাসার ক্ষেত্রে গ্রন্থাগার প্রভাষক পদের আগের নাম অর্থাৎ গ্রন্থাগারিক উল্লেখ করা হয়েছে। আদেশে পদ উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রন্থাগার শিক্ষকরা।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের এমপিও শিটের পদবি, পদবির সংক্ষিপ্ত রূপ ও বিষয় সংশোধনের আদেশ জারি করা হয়। কিন্তু এতে গ্রন্থাগার শিক্ষক ও প্রভাষকদের আগের পদের নাম উল্লেখ করায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতি, বাংলাদেশ মাদরাসা গ্রন্থাগার সমিতি ও বাংলাদেশ সম্মিলিত গ্রন্থাগার পেশাজীবী জোটের নেতারা।

নেতারা বলছেন, মাদরাসার এমপি শিটে শিক্ষক কর্মচারীদের সঠিক পদবি, পদবির সংক্ষিপ্ত রূপ ও বিষয় সংশোধন ও সংযোজনে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা আদেশে বেসরকারি মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালার সর্বশেষ পরিমার্জিত রূপ অনুযায়ী গ্রন্থাগার শিক্ষক ও প্রভাষক পদ দুটি উল্লেখ করা হয়নি বরং নীতিমালা মোতাবেক জনবল কাঠামোর বাইরের পদ অন্তর্ভুক্তির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

বিদ্যালয় গ্রন্থাগার সমিতির সভাপতি এ এফ এম কামরুল হাছান পাঠাগার বার্তাকে বলেন, পেশাজীবীদের দীর্ঘ আন্দোলন ও সরকারের হস্তক্ষেপে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আগের গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদ দুটি বদলে গ্রন্থাগার প্রভাষক এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সহকারী শিক্ষক করা হয়েছে। সে অনুযায়ী ২০২১ খ্রিষ্টাব্দের ১৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে আদেশ জারি করা হয়। কিন্তু বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা অফিস আদেশে গ্রন্থাগার প্রভাষক এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষকদের পদবি উল্লেখ করা হয়নি। আদেশে, নীতিমালার সর্বশেষ পরিমার্জিত রূপের উল্লেখ থাকার পরেও সে বিষয়ে আদেশে কিছু বলা ছিলো না। যা মোটেও কাম্য নয়। বিষয়টি দুঃখজনক এবং তীব্র নিন্দনীয়।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এনটিআরসিএ এ পদগুলোতে নিয়োগের জন্য প্রার্থী নিবন্ধনে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ করছে। নিবন্ধনের আবেদন চলমান অবস্থায় মাদরাসা অধিদপ্তরের বিভ্রান্তিকর আদেশটি প্রতিষ্ঠানিক গ্রন্থাগার শিক্ষকদের নিবন্ধনে নিরুৎসাহিত ও বিভ্রান্তির সৃষ্টি করবে।

গ্রন্থাগার কেন্দ্রিক সংগঠনের নেতারা পেশার প্রতি অধিদপ্তরের এ ধরণের আচরণের প্রতিবাদ জানান। একইসঙ্গে তারা আদেশটি সংশোধন করে সহকারী গ্রন্থাগারিক ও গ্রন্থাগারিক পদ বাতিল করা গ্রন্থাগার প্রভাষক এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষকদের সঠিক পদবি অন্তর্ভুক্ত করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!