1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মায়ের তুলনা কেবল মা- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। মায়ের তুলনা কেবল মা। যার সঙ্গে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সবকিছু শেয়ার করা যায়। যার মা নেই সেই কেবল মায়ের গুরুত্ব ও মর্যাদা বুঝতে পারে। যাদের মা এখনো জীবিত আছে তাদেরকে মায়ের প্রতি যথেষ্ট দাযিত্ববান, যত্নশীল, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের আহবান জানাই।

প্রতিমন্ত্রী আজ রাতে আন্তর্জাতিক জনপ্রিয় ফোক কন্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ভাকুম গ্রামে তাঁর জন্মদাত্রী প্রয়াত মা উজালা বেগম এর স্মরণে দুই দিনব্যাপী (০১-০২ অক্টোবর ২০২৩) “মায়ের মেলা” এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, আমি বরাবরই মায়ের ভক্ত। মাকে না বলে কখনো বাড়ির আঙিনার বাইরে যেতাম না। মা সবসময় আমাকে দোয়া করে দিতেন। মায়ের দোয়া ও আশীর্বাদ আছে বলেই হয়তো আজ এ পর্যন্ত আসতে পেরেছি। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে আমার কোলেই মৃত্যুবরণ করেন। তখন মনে হয়েছে আমি যেন একেবারে নিঃস্ব হয়ে গেছি।

কন্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার দীপন দেবনাথ, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুর রহমান শহীদ প্রমুখ।

উল্লেখ্য, মায়ের মেলা’য় দেশ-বিদেশের বিভিন্ন বাউল শিল্পীরা রকমারি ভাব গান,পালা গান পরিবেশন করেন। এ মেলাকে কেন্দ্র করে গান শুনতে সিংগাইরসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শক সমবেত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!