1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মাস্ক পরুন, করোনা দূর হবে

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ২১৮ বার পঠিত

মাস্ক পরুন, করোনা দূর হবে
লিয়াকত হোসেন খোকন

করোনার তৃতীয় ঢেউ উপছে পড়েছে আমাদের বাংলাদেশেও করোনা রক্তচক্ষু দেখাচ্ছে। প্রতিনিয়ত করোনা তার গতি -প্রকৃতি পরিবর্তন করছে। কখনও ডেল্টা তো কখনও বা আবার ওমিক্রন, নব নব রূপে করোনা বিকশিত হচ্ছে – তা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। যার জেরে কেউওই যেন তাকে বন্দী করতে পারছে না। বিগত ক’দিনের হিসেব দেখলে বোঝা যাবে চড়চড় করে বেড়েছে করোনা গ্রাফ আর পাল্লা দিয়ে, মৃত্যুর ঘটনাও ঘটছে।

তাহলে উপায় কী? অভিজ্ঞ ডাক্তারদের মতে প্রতিনিয়ত পরিস্কার পরিচ্ছন্ন থাকা, হাত সাবান দিয়ে ধোওয়া আর মুখে মাস্ক টুকু অন্তত পরা। কিন্তু রাস্তা ঘাটে সেই সচেতনতার ছবি ফুটে উঠছে কই? প্রতিনিয়ত জনসাধারণ আক্রান্ত হচ্ছে, আবার মারাও পড়ছে। ওদিকে ভ্যাকসিনও চলছে, কিন্তু প্রশ্ন একটাই – সচেতনতা কোথায়। কেন ফিরছে না হুঁশ?

কেন বারে বারে বলতে হচ্ছে মাস্ক পরুন ও পরান। মানুষ কীভাবে এত সহজে ভুলে গেল পৃথিবীর বুকে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু – পৃথিবীর কোনো কোনো দেশে নদীতে লাশ ভেসে যাওয়ার চিত্র, মড়ক লাগার সেই ভয়াবহতা। আরও কতকিছু বিভীষিকাময় দৃশ্য সেইসব। মনে কি পড়ছে নিকটজন মারা যাওয়ার পরে লাশ দেখতে না যাওয়া, দাফন করতে না যাওয়া। দেখতে গেলে যদি হয় করোনা – এই ভয়ে।

বাজারগুলোর ভিড় দেখে চোখ কপালে ওঠার জোগাড়, গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানো থেকে যত্রতত্র থুতু ফেলা সবই যেন রোজকার রুটিনে দাঁড়িয়েছে। আবার শুধুই কি ঈদ উৎসবে, পয়লা জানুয়ারি আর কক্সবাজারে সমুদ্র সৈকতে লক্ষ লক্ষ মানুষের ভিড়?

এদেশে গণতন্ত্রের মোচ্ছব বলেও একটা কথা আছে,
যেটা বিভীষিকাময় রূপে মানুষের জীবনে আসে আর গাদা গাদা ভয়াবহতা ডেকে আনে। নির্বাচনের সময় মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ঠিকই কিন্তু করোনাকালে বাড়তি সতর্কতাটা নিতে ভুলে যায়। নারায়ণগঞ্জের বা অন্যকোন স্থানের ভোটে ভিড়ের ময়দানে হারিয়ে গিয়ে আখেরে নিজেদের সর্বনাশ ডেকে আনে। করোনাবিধি কার্যত না মেনে ভোট দিতে যাওয়ার জনজীবনে দুর্ভোগ নামে। এই বিষয়ে রাজনৈতিক দলগুলির যেমন সচেতন হওয়া তেমনই সাধারণ মানুষেরও সতর্ক হওয়া প্রয়োজন।

গণতান্ত্রিক অধিকার প্রয়োগ, রাজনৈতিক আধিপত্য কায়েম রাখা সব তখনই হবে যখন মানুষের প্রাণটা থাকবে। ভাববার সময় যদি এখনও না আসে তাহলে আর কবে আসবে ভাবার সময়। করোনার চোখ রাঙানির ভয়ে নয়, ভালোবেসে মাস্ক হয়ে উঠুক মানবজীবনের অঙ্গ, কারণ করোনাকে হারাতে একমাত্র বিকল্প পথ জনসচেতনতা। সাধারণ মানুষ নিজে থেকে যদি মাস্ক পরে, পরিস্কার -পরিচ্ছন্ন থাকে তাহলে যেমন নিজে ভালোভাবে বাঁচতে পারবে তেমনই অন্যকেও বাঁচাতে পারবে। করোনা -ওমিক্রনকে ভয় নয়, সতর্ক থাকুন, সুস্থ থাকুন তাহলেই আগামী পৃথিবী অবশ্যই সোনালী রোদ্দুর মতো চিকচিক করে হাসবে।

লেখক : প্রাবন্ধিক ; রূপনগর, ঢাকা, বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!