1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকী আর নেই

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২১৬ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সত্তরের দশকের ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয় বলে তার একান্ত সচিব অনিকেত রাজেশ জানান।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ যে চার ছাত্র নেতাকে সে সময় ‘চার খলিফা’ হিসেবে অভিহিত করা হত তাদের অন্যতম ছিলেন নূরে আলম সিদ্দিকী। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন তিনি।

নূরে আলম সিদ্দিকীর জন্ম ১৯৪০ সালের ২৬ মে ঝিনাইদহে। বাঙালির স্বাধীনতার আন্দোলন যখন চূড়ান্ত পর্বে উপস্থিত, সেই সময় ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

নূরে আলম সিদ্দিকী ছিলেন মুজিববাহিনীর অন্যতম সংগঠক। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হয়েছিলেন।

একান্ত সচিব অনিকেত রাজেশ জানান, নূরে আলম সিদ্দিকীর মরদেহ হেলিকপ্টারে করে ঝিনাইদহে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে নিয়ে আসা হবে ঢাকায়।

বাদ আছর গুলশানের আজাদ মসজিদে আরেক দফা জানাজা হবে তার। সেখানে এই বীর মুক্তিযোদ্ধাকে জানানো হবে রাষ্ট্রীয় সম্মান।

পরে সাভারে নিজের তৈরি করা মসজিদের সর্বশেষ জানাজা শেষে সাভারেই দাফন করা হবে নূরে আলম সিদ্দিকীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!