1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মুজিব পাঠাগারের ভিত্তি প্রস্থর স্থাপন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪২৬ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ‘মুজিব পাঠাগার’ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা।

আজ বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে তাঁরা ফলক উন্মোচন করে মোনাজাতে অংশ নেন। এ সময় বঙ্গবন্ধু দৌহিত্র ও সি আর আইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ট্রাস্টের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “পঁচাত্তরের পর জাতিকে প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত করা হয়, বারবার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার। কিন্তু এখন তা আর পারবে না, কারণ নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে অনেক সচেতন।”

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পাঠাগার বঙ্গবন্ধু এবং দেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে নতুন প্রজন্মকে সহায়তা করবে বলে মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু হত্যার বিচার বিলম্বিত হওয়ার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, “স্বাধীনতা বিরোধী অপশক্তি ’৭৫-এর পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে জাতির পিতার খুনিদের বিচার বন্ধ করে দেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ইনডেমনিটি বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!