1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

‘মুজিব’ সিনেমাটি দেখলে ইতিহাসের অজানা তথ্য জানতে পারবে জাতি: প্রধানমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : ‘মুজিব’ সিনেমাটি দেখলে ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে পারবে জাতি। বঙ্গবন্ধুর জীবনী ছাড়াও জানা যাবে তার পরিবারের কথা। ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে আগারগাঁও ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার শো উদ্বোধন করেন সরকার প্রধান। অজানা অনেক তথ্য জানতে দেশবাসীকে সিনেমাটি দেখার অনুরোধ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিব’ সিনেমাটি দেখলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে জাতি। সব থেকে বড় কথা, আমার মা, আমার দাদা-দাদীসহ পরিবারের কথাও জানতে পারবেন। দেশবাসীর কাছে আহ্বান থাকবে সিনেমাটি দেখার। পরে কলাকুশলীদের নিয়ে সিনেমাটি দেখেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে এ সিনেমা নির্মাণ করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমা। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ অভিনয় করেছেন। এছাড়া, অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের একঝাঁক তারকা শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!