1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মেঘনা উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩১৭ বার পঠিত

মেঘনা উপজেলা প্রতিনিধি (কুমিল্লা) : গতকাল ১৮ এপ্রিল (সোমবার) কুমিল্লার মেঘনা উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়। মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে (ষষ্ঠ – অষ্টম, নবম – দশম ও একাদশ – দ্বাদশ) ৩টি বিভাগের মোট ৪টি বিষয়ে (ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ) উপজেলা ২টি কলেজ ও ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরমধ্যে বিভিন্ন দিক যাচাই বাচাই করে ১২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ সাইফুল্লাহ মিয়া রতন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান জনাব মিলন সরকার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব দিলারা শিরিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাবেয়া আক্তার। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলার মাধ্যমিক শিক্ষক মোঃ মোফাজ্জল হক, এটিএম, মফিজুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা আক্তার, সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ভূইয়া , চন্দনপুর মনির আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেন, লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন মাহিন, সোনারচর উচ্চ বিদ্যালয়ের নাজমুল হোসেন, মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মানিকারচর এল, এল মডেল উচ্চ বিদ্যালয়ের রাবেয়া আক্তার, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজা আক্তার, মুজাফফর আলী স্কুল এন্ড কলেজের সাদেক মুন্সী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!