1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মোহনা পাঠাগারে নতুন ভবন উদ্বোধনীতে সকল বেসরকারি গ্রন্থাগারে গ্রন্থাগারিক নিয়োগের দাবি

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৮৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার (আরিফুর রহমান আরিফ) : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় মোহনা পাঠাগারের নতুন ভবনের উদ্বোধন করা হয়। মোহনা পাঠাগার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৯ গাইবান্ধা -১ এর মাননীয় সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বর্তমান সরকারের কোন মেগাপ্রজেক্ট নেই। সুন্দরগঞ্জে শিক্ষার সম্প্রসারণে তিনি তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন । সভাপতির বক্তব্যে মোহনা পাঠাগার সভাপতি সাইফুল ইসলাম সকল বেসরকারি গ্রন্থাগারে একজন করে গ্রন্থাগারিক নিয়োগের দাবি জানান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহনা পাঠাগারের প্রতিষ্ঠাকালীন উদ্বোধক ড. শ্বাশত ভট্রাচর্য, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, প্রতিষ্ঠাকালীন সভাপতি রেজওয়ান চৌধুরী কেনেডি, সাবেক সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী আয়েনী, সাবেক ছাত্রনেতা এম এ মতিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহনা পাঠাগারের সাধারণ সম্পাদক সাইদার রহমান,উত্তরণ পাঠাগারের প্রতিষ্ঠাকালীন সভাপতি আরিফুর রহমান আরিফ, বেসরকারি গণ-গ্রন্থাগার পরিষদ গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক শামীম হোসাইন,উত্তরণ পাঠাগারের স্থায়ী সদস্য সাজেদুল ইসলাম আকাশ প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!