1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মৌলভীবাজারে ইউনাইটেড ক্লাব ২০২৫-২০২৭ কার্যকরী পরিষদ গঠন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২২২ বার পঠিত
 
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে ইউনাইটেড ক্লাব ২০২৫-২০২৭ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। গতকাল (১৮ অক্টোবর) রাত ৯টায় ক্লাব কার্যালয়ে সাবেক সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে কার্যকরী পরিষদ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। আহমেদ ময়নুর পরিচালনায় সভায় ক্লাবের সাবেক সভাপতি রুমেল আহমদ, মোজাহিদুল ইসলাম, আবুল কাশেম বাবু সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আলোচনা সাপেক্ষে উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে মোজাহিদুল ইসলামকে সভাপতি এবং আব্দুল বারী রাজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট ২০২৫-২০২৭ সেশনের কার্যকরী পরিষদ গঠন করা হয়।
 
গঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি শেপন আহমদ, শিবলু আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম বখশ, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ সালমান, ক্রীড়া সম্পাদক কামরান আহমদ মিলাদ, প্রচার সম্পাদক রিয়াদ আহমেদ আবেদ, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমেদ জকি, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ সানি, পাঠাগার সম্পাদক তানজিল আহমেদ।
 
আগামী ২৪ অক্টোবর ২০২৫ রাত ৯টায় ক্লাবের কার্যালয়ে নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে উল্লেখ করে কমিটির সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। পরে ক্লাবের সদস্য আব্দুল কাদির জিলু এর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!