1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মৌলভীবাজারে ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের নবীন বরণ অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার পঠিত

 

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের ৫ম ব্যচের শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা সহ বরণ করা হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) দুপুর দেড়টায় মৌলভীবাজার শহরের ফরেস্ট অফিস সড়কস্থ সৈয়ারপুর ইনস্টিটিউট ক্যাম্পাস হলরুমে ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে দিকনির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের লেকচারার ডাঃ সুনন্দা চক্রবর্ত্তী।

ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোহাইমিন হোসেন চৌধুরী সুমনের সঞ্চালনা ও পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম (এমডিজেএফ) এর সহ-দপ্তর সম্পাদক কবি সালেহ আহমদ (স’লিপক), বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর সদস্য রিপন কান্তি ধর রুপক।

অতিথিরা ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের ৫ম ব্যচের নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নেন এবং তাদের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন। এসময় ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!