1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি ২০২৪ এর ফলাফল প্রকাশ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

 

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি ২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শহরের ইম্পেরিয়েল কলেজ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।

মৌলভীবাজার ইসলামী সোসাইটি পরিচালিত মেধাবৃত্তি ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জেলা পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনূর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব।

পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ সিতাব আলী’র সঞ্চালনায় এসময় অতিথি ছিলেন মৌলভীবাজার ইসলামিক সোসাইটির সেক্রেটারি ও জেলা পরীক্ষা পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ ইয়ামীর আলী, সদস্য মোহাম্মদ আলী বেগ, হারুনুর রশীদ তালুকদার, সৈয়দ তারেকুল হামিদ, মোহাম্মদ শাহীন মিয়া, শাহিন আহমদ, খায়রুল আমীন সেহেল, মাসরুর আহমদ, হাবিবুর রহমান হারিছ ও হাফিজ আলম হোসাইন।

প্রেরণা মেধাবৃত্তি আয়োজকেরা জানিয়েছেন, গেল ২৮ ডিসেম্বর ২০২৪ইং জেলাব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগীতায় ৫ম ও ৮ম শ্রেণীর ২৫৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে ৮ম শ্রেণীর জেলাব্যাপী মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আফরিদা জান্নাত অরিন, দ্বিতীয় স্থান করে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী পরমাধ্যা চক্রবর্তী ও তৃতীয় স্থান অধিকার করে দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাইশা বিনতে হুমায়ুন। ৫ম শ্রেণীতে জেলাব্যাপী মেধা তালিকায় প্রথম হোন আনন্দ বিদ্যাপিঠ এর শিক্ষার্থী তানজিলা ইসলাম চৌধুরী, দ্বিতীয় হয়েছে দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাজশ্রী হালদার রাজন্যা ও ৩য় হয়েছে আনন্দ বিদ্যাপিঠ এর শিক্ষার্থী স্নেহা দাশ। জেলার ৭টি উপজেলা থেকে পরীক্ষায় ২৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এতে কৃতকার্য হোন ১৮০ জন। প্রথম স্থান অধিকারকারীদের নগদ ১০ হাজার টাকাসহ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান এবং অন্যান্যদের পর্যায়ক্রমে পুরস্কৃত করা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!