1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মৌলভীবাজারে বিশ্ব কবিমঞ্চ উদ্যোগে কবি সালেহ মওসুফ এর স্মরণ সভা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে বিশ্ব কবিমঞ্চ উদ্যোগে কবিমঞ্চ যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য, মৌলভীবাজার জেলার কৃতি সন্তান কবি ও সঙ্গীত শিল্পী সালেহ মওসুফ এরস্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটি আয়োজিত স্মরণ সভায় কবিমঞ্চের উপদেষ্টা কবি মায়া ওয়াহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলমগীর মনসুর।

কবি পুলক কান্তি ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাট্যকার খালেদ চৌধুরী, রেহেনা খান।

স্মরণ সভায় কবি সালেহ মওসুফ এর সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন হুমায়ুন রশীদ, অধ্যাপক হিরন্ময় দেব, সুইডেন প্রবাসী মাহতাব হোসেন সাচ্ছু, যুক্তরাজ্য বাংলা উপস্থাপিকা হেনা বেগম, আসাদ খান, কবি সালেহ মওসুফের সহপাঠী বাসুদেব রায়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি কন্দর্প বিজয় চৌধুরী, কবি এহসানা চৌধুরী, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, বিপ্লবী লীলা নাগ পরিষদের সাধারণ সম্পাদক এম খছরু চৌধুরী, মুমিনুল হক চৌধুরী, সংস্কৃতিজন নির্বেন্দু নিধূর্ত, সাংবাদিক মামুনুর রশীদ চৌধুরী প্রমুখ। প্রয়াত কবিকে নিয়ে নিবেদিত কবিতা পাঠ করেন উদীয়মান কবি পলাশ দেবনাথ।

আলোচকরা বলেন, কবি সালেহ মওসুফ শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের এক আলোচিত মানুষ। প্রগতিশীল চিন্তক ছিলেন তিনি। শুরুতেই কবি সালেহ মওসুফকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!