1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মৌলভীবাজারে রব্বানী চৌধুরী ছড়া রচনাবলি-৪ এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

 

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে বিশ্ব কবিমঞ্চ আয়োজনে যুক্তরাজ্য বসবাসকারী তুখোড় ছড়াকার রব্বানী চৌধুরী ছড়া রচনাবলি- ৪ এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে বিশ্ব কবিমঞ্চ এর আহবায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক বিএনএসবি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাজ্য বসবাসকারী কবি লুৎফুর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক নরুল ইসলাম শেফুল, নাট্যশিল্পী কবি চামেলী সিনহা এবং গ্রন্থের লেখক রব্বানী চৌধুরী।

সৃষ্টি ভট্টাচার্যের সঞ্চালনায় জগন্নাথপুর সরকারি কলেজের বাংলার প্রভাষক অশেষ দেব, মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবুল উদ্দিন খান, এডভোকেট দীপ্তেন্দু দাশগুপ্ত কাজল, কবি শহীদুল ইসলাম লিটন, শিক্ষক ধীরাজ ভট্টাচার্য, শিব প্রসন্ন ভট্টাচার্য, সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী, হাওড় রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক এম খছরু চৌধুরী প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।

চামেলী সিনহা এর উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করেন এম সাইফুল খান। এছাড়াও ফুয়াদ বিন রশীদ, পলাশ দেবনাথ, অভ্র দাশ প্রমুখ অনুষ্ঠানে কবিতা পাঠ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!