1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ময়মনসিংহের নান্দাইলে শিশু পাঠাগার উদ্বোধন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৭ বার পঠিত

মোঃ ফাইজুল ইসলাম (নান্দাইল উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ) : নান্দাইল উপজেলা সিংরইল ইউনিয়ন আলোর ভুবন পাঠাগার এর উদ্যোগে মর্নিংসান প্রি ক্যাডেট স্কুলে ‘শিশু পাঠাগার’ উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মর্নিংসান স্কুলের জমিদাতা মোছাঃ সখিনা খাতুন। প্রধান শিক্ষক মোঃ সোহেল রানার সভাপতিত্বে পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিংরইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বইপাড়া আন্দোলন নান্দাইলের সম্মানিত সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, অত্র স্কুলের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ নুরুল হক, মাস্টার এসএমএস এমবি মার্কেটিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ কামরুজ্জামান জামান, সমাজ সেবক মোঃমাসুদ রানা, সিএনএন বাংলা প্রতিনিধি রফিকুল ইসলাম মোড়ল অত্র স্কুলের পরিচালক মোঃ আতিকুল ইসলাম, সাবেক মেম্বার আবুল কালাম আজাদ সাংবাদিক ফরিদ মিয়া, সাংবাদিক মেহেদি হাসান শুভ, সাংবাদিক রমজান আলী, মোঃ নাইমুল হক মোঃ কামরুল ইসলাম, পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফাইজুল ইসলাম। বক্তারা এ সময় আলোর ভুবন পাঠাগারের স্বাধীনতার ৫০ বছর পদার্পণ নান্দাইল উপজেলায় ৫০ টি পাড়ায় পাড়ায় পাঠাগারের আওতায় পরিচালিত শিশু পাঠাগার উদ্বোধনের মধ্য দিয়ে বই পড়া আন্দোলনের আরেকটি পাঠাগারের শুভ সূচনা হলো।

এটিই প্রথম শিশু পাঠাগার নান্দাইল উপজেলায়। মানুষ দিন দিন বই বিমুখী হয়ে পড়তেছে, মানুষকে বই পড়ার অভ্যাস গড়ে তুলার নানা বিধ পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে পাঠাগারটি শিশুদের শিশুকাল থেকেই বিভিন্ন বইর সাথে সক্ষতা এবং অভ্যাস গড়ার অগ্রণী ভুমিকা পালন করে শিশু পাঠাগারটি।মর্নিং সান স্কুল সহ আশেপাশের সকল শিশুদের চাহিদা মোতাবেক বই সংযোজিত হয়েছে পাঠাগারে। পাঠাগারের উদ্যোক্তারা বলেন, পর্যায়ক্রমে বিভিন্ন স্কুলে এরকম শিশু পাঠাগার করে দেয়া হবে যাতে করে বাচ্চা হাতে নাগালে বই পায় এবং তাদের শিশুকাল থেকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারে।

একই দিন ভিন্ন আরেকটি অনুষ্ঠানে আলোর ভুবন পাঠাগার পাঠকদের বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এর উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪০ জন পাঠককে পুরস্কৃত করা হয়। আলোর ভূবন পাঠাগারে সভাপতি মোঃ ফাইজুল ইসলাম এর সৌজন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!