1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ময়মনসিংহের বাইতুল হিকমাহ্ ইসলামী পাঠাগারের প্রথম বর্ষপূর্তি আজ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৬ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের “বাইতুল হিকমাহ্ ইসলামী পাঠাগার” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে। গতবছর ২০২০ সালের ৩১শে ডিসেম্বর পাঠাগার প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

বাইতুল হিকমাহ্ ইসলামী পাঠাগার এর ১ বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পাঠাগারটির সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুজতবা মাহমুদ নকীব বলেন, “এক বছরের অধিক সময়ের এই যাত্রায় যারা আমাদের সাথে ছিলেন, পরামর্শ দিয়েছেন, অনুদান দিয়েছেন, সময়-শ্রম-অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, বই দিয়েছেন, বই পড়েছেন, নতুন পাঠক তৈরী করতে অবদান রেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছেন – তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা।”

পাঠাগারের বিভিন্ন কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করে তিনি আরও বলেন, “দুর্নীতি, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, জঙ্গিবাদ, রাজনৈতিক হানাহানিমুক্ত সুন্দর, নির্মল, মূল্যবোধসম্পন্ন সমাজ গড়তে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনার অংশগ্রহণ অব্যাহত থাকুক। সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবামূলক এই সামাজিক সংগঠনটি সবসময় আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে।”

এপ্রসঙ্গে স্থানীয় জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ পাঠাগার বার্তাকে জানিয়েছেন, “প্রতিষ্ঠার পর থেকেই বাইতুল হিকমাহ্ ইসলামী পাঠাগার গ্রামের সব বয়সের মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার জন্য কাজ করে যাচ্ছে। নিয়মিত পাঠচক্র আয়োজন ও বিভিন্ন ইস্যুতে বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে একটি মননশীল প্রজন্ম তৈরির জন্য কাজ করছে বাইতুল হিকমাহ ইসলামি পাঠাগার। আমরা সবসময় এই পাঠাগারটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!