1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ময়মনসিংহ বিভাগে সেরা পাঠক পুরস্কার পেল নান্দাইলের সুমাইয়া-রাসেল

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৬০১ বার পঠিত

ফাইজুল ইসলাম (নান্দাইল উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ) : ঢাকার শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালা অডিটোরিয়াম সেগুন বাগীচায় অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠানে নান্দাইলের দুই কৃতি সন্তান ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে সেরা পাঠকের পুরস্কার লাভ করেন। মঙ্গলবার (২১ জুন) ঢাকার শিল্পকলা একাডেমিতে সকাল ৮ ঘটিকা থেকে শুরু হয়ে বিকাল ২ ঘটিয়া পর্যন্ত অনুষ্ঠানের অতিথি সহ সারাদেশের শতাধিক পাঠাগারের প্রতিনিধিদের উপস্থিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে নান্দাইলের বিজয়ী দুই প্রতিনিধি হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার আলোর ভুবন পাঠাগারের পাঠক সুমাইয়া আক্তার ও মোঃ আশিকুজ্জামান রাসেল। সুমাইয়া আক্তার (খ) বিভাগে ১ম এবং মোঃ আশিকুজ্জামান রাসেল (গ) বিভাগের দ্বিতীয় স্থান অধিকার করেন।তারা উভয়েই সিংরইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পুরস্কার হিসাবে তারা সনদপত্র সহ পাঁচ হাজার টাকার চেক ও পাঁচ হাজার টাকা মূল্যের বই তাদের হাতে তুলে দেওয়া হয়।

মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে পড়ি বঙ্গবন্ধুর বই সোনার মানুষ হই, শীর্ষক পাঠ কার্যক্রমের সনদপত্র ও পুরস্কার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান-২২ অনুষ্ঠানে সন্মানিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মুনসুর , সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অসিম কুমার দে, ট্রাষ্টি মুক্তিযুদ্ধ জাদুঘর মফিদুল হক, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মুনসুর প্রমুখ।

এসময় সারাদেশ থেকে আগত শতাধিক পাঠাগারের প্রতিনিধি, পুরষ্কার প্রাপ্ত পাঠক সহ বই পড়া আন্দোলন নান্দাইলের সাধারণ সম্পাদ মোঃ ফাইজুল ইসলাম, আলোর ভুবন পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, ঢাকাস্থ নান্দাইল উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বক্তারা এরকম একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজনের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রশংসা করেন এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!