1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

যুক্তরাজ্য সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ত্রয়োদশ বইমেলায় লেখক-পাঠক-সংস্কৃতিসেবীদের উপচেপড়া ভীড় 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ বার পঠিত

 

আনসার আহমেদ উল্লাহ (লন্ডন থেকে): পূর্ব লন্ডনের ব্রাডি আর্টি সেন্টারে শুরু হয়েছে যুক্তরাজ সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫। ১৪ সেপ্টেম্বর অপরাহ্নে ২ ঘটিকায় ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বর্ষিয়ান শিক্ষাবিদ, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, লেখক প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক কবি শামীম আজাদ, একুশের পদকপ্রাপ্ত বিশিষ্ট কণ্ঠশিল্পী শুভ্র দেব, কবি ও অনুবাদক প্রফেসর জো ইউন্টার, কবি আবদুল হাসিব ও কবি রোকসানা লেইস।

 

অনুষ্ঠানে বিলাতের খ্যাতিমান কবি ও ছড়াকার দিলু নাসেরকে ‘সাহিত্য পদক’, কবি আতাউর রহমান মিলাদকে ‘গুণিজন পদক’ এবং সংগঠনের সহ-সম্পাদক কবি এম. মোসাইদ খান ও নাট্যজন স্মৃতি আজাদকে যৌথভাবে সংগঠনের ‘বেস্ট পারফর্মার পদক’কে ভূষিত করা হয়। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মেলার দ্বিতীয়পর্বে ছিল ‘সাহিত্য চর্চায় অনুবাদের গুরুত্ব’ শীর্ষক সেমিনার। কবি ইকবাল হোসেন বুলবুলের সঞ্চালায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন লেখক-গবেষক ও অনুবাদক প্রফেসর ড. সেলিম জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবন্ধিক ও কথাশিল্পী সাগর রহমান। মুখ্য আলোচক ছিলেন প্রফেসার জো উইন্টার, গবেষক ও অনুবাদক গৌরাঙ্গ মোহান্ত এবং কবি মিলটন রহমান। বিকেল ৫-৬টা পর্যন্ত ছিল ইংরেজ কবিদের কবিতা পাঠ। এতে অংশগ্রহণ করেন স্টিফেন ওয়াট্স, ডেভিট লি. মর্গান, অ্যামি ন্যালসন, রাপায়েল পি. ক্রুজ প্রমুখ।

 

সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত পঞ্চমপর্বে ছিল ‘পাণ্ডলিপি  থেকে মঞ্চে’ শীর্ষক নতুন বইয়ের মোড়ক উন্মোচন। এতে নতুন প্রজন্মের লেখক জয়নাব চৌধুরী, ইউসুফ আবদুর রহমান, কবি আহমদ হোসেন হেলাল, গীতিকবি মাহফুজা রহমান, কবি সাদেকা সিদ্দিকী জ্যোতি, কথাশিল্পী সাওদা মুমিন এবং কবি ও নাট্যকার এম. মোসাইদ খানের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। 

 

রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ছিল কবিতা পাঠরে আসর ও আবৃত্তি। এ বছর বাংলাদেশ থেকে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীর মধ্যে ছিল – দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, সাহিত্য প্রকাশ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, স্বরবৃত্ত, পরিবার পাবলিকেশন, কবি প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, অন্বেষা প্রকাশন এবং অভ্র। পুরো দিন মেলায় হল ভরতি বইপ্রেমি পাঠক-লেখকদের প্রাণবন্ত উৎসবমুখর উপস্থিতি ছিল। প্রথম দিনের বই বিক্রির তালিকায় শীর্ষে ছিল ইউনির্ভাসিটি প্রেস থেকে প্রকাশিত ফারুক আহমদের ‘সিলেটের ইতিহাস : ব্রিটিশ আমল’ এবং ‘বিলাতে বাঙালি অভিবাসন’ গ্রন্থদ্বয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!