1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার নেটওয়ার্ক নিয়ারস্ নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৬৩ বার পঠিত
oplus_0

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে কর্মরত এনজিওদের শীর্ষ সমন্বয়কারী সংগঠন “নেটওয়ার্ক ফর এডোলোসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ্ রাইটস্ এন্ড সার্ভিসেস্ (নিয়ারস্) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদপুর (ঢাকা) আদাবর রোডস্হ মেরীস্টোপ্স্ বাংলাদেশ প্রধান কার্যালয়ে ১৩ জুলাই/২৪ ( শনিবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মেরীষ্টোপস্ বাংলাদেশ এর দেশীয় পরিচালক কিশোয়ার ইমদাদ। মেরীস্টোপস্ এডভোকেসী বিভাগের অপারেশন লীড অফিসার মান্জুম নাহার এর সঞ্চালনায় নিয়ারস্ সভাপতি কেয়ার বাংলাদেশের হেড অব হেলথ্ – এক্টিং ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডাঃ ইখতিয়ার উদ্দিন খন্দকার এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান (বিউক নির্বাহী প্রধান) কাজী শামসুল আলম, ভাইস চেয়ারম্যান (মিরর চীফ) ইমতিয়াজ পাভেল, ট্রেজারার (পিএসটিসি প্রোগ্রাম অফিসার) কানিজ গোফরানি কোরায়েশি কান্তি, এক্সিকিউটিভ মেম্বার (কাইডস্ নির্বাহী পরিচালক) শাহ সারওয়ার জাহান, এক্সিকিউটিভ মেম্বার (একলাব, নির্বাহী পরিচালক) সৈয়দ তারিকুল ইসলাম, এক্সিকিউটিভ মেম্বার (আর ডব্লিউ ডিও নির্বাহী পরিচালক ) সমিতা বেগম মীরা, এক্সিকিউটিভ মেম্বার (সি ডব্লিউএফডি – ইয়ুথ এন্ড এডোলোসেন্ট প্রোগ্রাম হেড) সানোয়ার হোসেন খান,এক্সিকিউটিভ মেম্বার (এডিআই সহকারী পরিচালক) ইকবাল হোসেন। সভায় নেটওয়ার্ক শক্তিশালী করা, সদস্য এনজিও দের ওয়্যথ নেয়া সহ আগামী দু’ মাসের মধ্যে অডিট ও বার্ষিক প্রতিবেদন তৈরী সহ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান আয়োজন যথাযথভাবে সম্পন্ন করার জন্য মান্জুম নাহারকে আহ্বায়ক ও কাজী শামসুল আলম, ইমতিয়াজ পাভেল, শাহ সারওয়ার জাহান ও কানিজ গোফরানী কোরায়েসী কান্তিকে সদস্য করে (৫) পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। মেরীষ্টোপস্ বাংলাদেশ জাতীয় সচিবালয় হিসেবে দায়িত্ব পালন ও নেটওয়ার্ক জোরদার করণে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করার পর সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!