1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

রস উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুসঙ্গ- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, রস উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুসঙ্গ। ইট-পাথরের শহরে ‘রঙ্গে ভরা বঙ্গ’ এ গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে। সেজন্য তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘রঙ্গে ভরা বঙ্গ’ আয়োজিত ‘১২তম রস উৎসব ও লোকশিল্পী সম্মাননা ১৪২৯’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, যান্ত্রিকতার এ নগরীতে এখন খেজুর রসেও ভেজাল দেখা দিয়েছে। তাছাড়া কাঁচা খেজুর রস খাওয়ার মাধ্যমে নিপাহ ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটছে। সে বিষয়েও সচেতন থাকতে হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, লোকগবেষক ইমরান উজ জামান লোকশিল্পীদের নিয়ে কাজ করছেন জেনে আমি আনন্দিত। প্রতিমন্ত্রী এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার গবেষণা কাজে সর্বাত্মক পৃষ্ঠপোষকতার আশ্বাস প্রদান করেন।

‘রঙ্গে ভরা বঙ্গ’ এর সভাপতি অধ্যাপক হায়াৎ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ ও ইউডা চারুকলা অনুষদের অধ্যাপক আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ‘১২তম রস উৎসব ও লোকশিল্পী সম্মাননা ১৪২৯’ এর আহবায়ক ডা. শওকত আরা হায়দার। সূচনা বক্তৃতা করেন ‘রঙ্গে ভরা বঙ্গ’ এর পরিচালক ইমরান উজ জামান।

অনুষ্ঠানে হস্তশিল্পে পাবনার চাটমোহরের হস্তশিল্পী কৃষ্ণা বেত এবং লোক পরিবেশনায় টাঙ্গাইলের ভূঞাপুরের পাঁচঠিকরির ফটিক শেখের ভাসান গানের দলকে লোকশিল্পী সম্মাননা ১৪২৯’ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!