1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

লন্ডনে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে প্রস্ততি সভা ও হামজা গ্রন্থের মোড়ক উম্মোচন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৬৩৯ বার পঠিত

মতিয়ার চৌধুরী (লন্ডন থেকে) : দেশ থেকে হাজার মাইল দূরে ব্রিটেনে বসেই বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারী স্বরুপ চন্দ্র উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি নিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। গ্রেটব্রিটেনে বসবাসরত স্বরূপচন্দ্র সরকারী উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এ উপলক্ষে ২৫ মার্চ সোমবার এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্টানে উঠে আসে বিদ্যালয় জীবনের স্মৃতি।

ইফতার মাহফিল শেষে একই ভ্যানুতে বিদ্যালয়ের সাবেক ছাত্র আয়োজক কমিটির কনভেনার রাধারমন উৎসবের প্রবর্তক ‘’একজন হামজা বইয়ের মোড়ক উন্মোচন করেন আগত অতিথিরা। এক সময়ের বৃহত্তর সিলেটের কৃতি ফুটবলার হামজার উপর বইটি লিখেছেন যুক্তরাজ্য প্রবাসী কবি ও লেখক আব্দুল মুকিত মুখতার মুকিত। মোড়ক উম্মোচন অনুষ্টানে অতিথিবৃন্দ সৃজনশীল কাজের জন্য হামজার ভূয়সী প্রশংসা করেন। অথিতিরা বলেন ইতিহাস ঐতিহ্য, ক্রীড়া সংস্কৃতি সর্বত্রই হামহার বিচরণ।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুরের কৃতিসস্তান যুক্তরাজ্য আওয়ামীলীগের সেক্রেটারী সৈয়দ ফারুক সাজিদুর রহমান ফারুক, বিশেষ অতিথি অধ্যাপক শাহগীর বক্ত ফারুক ও কমিউনিটি নেতা সিরাজুল হক সিরাজ ।

লন্ডন সফররত বিদ্যালয়ের শিক্ষক আবু হোরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শতবর্ষ উদযাপন কমিটির যুগ্মআহবায়ক মির্জা জুয়েল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল ইউরোপের এমডি সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব,টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র দরছ উল্লাহ, কবি ও ছড়াকার মাসুক ইবনে আনি, , একজন হামজা গ্রন্থের গ্রন্থকার কবি আব্দুল মুখতার মুকিত, সাংবাদিক মতিয়ার চৌধুরী, ডা. গিয়াস উদ্দিন, মতিউর রহমান এম. এ.সত্তার প্রমুখ। মোনাজাতের মাধ্য্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!