1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

লন্ডনে শিল্পী জনতার কণ্ঠে জাতীয় সংগীত 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

 লন্ডন প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনায় নারী সমাজ ও সম্প্রীতি কনসার্ট ইউকের উদ্যোগে গত ৯ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ব্রিটনের শিল্পী ও সাধারণ মানুষের সম্মিলিত আয়োজন ,বাংলাদেশের জাতীয় সঙ্গীত ” আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” পরিবেশনা করেন।

সম্প্রতি বাংলাদশের জাতীয় সঙ্গীত পরিবর্তন বিতর্কে দেশে বিদেশে প্রতিবাদে ঝড় উঠে। এরই ধারাবাহিকতা ছিল লন্ডনের এই আয়োজন। সাপ্তাহিক কর্ম দিবসে শত শত মানুষ এসে সমবেত হয়েছিল এই আয়োজনে। বিখ্যাত  শিল্পী হিমাংশু গোস্বামীর নেতৃত্বে সমবেত জাতীয় সঙ্গীতে লন্ডনের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন ।

সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনা শেষে মুক্তিযোদ্ধা দেওয়ান  গৌস সুলতান ও আগত মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে শপথ পাঠ করেন সমবেত শিল্পী জনতা। আয়োজকদের পক্ষে জামাল আহমদ খান ও সাংবাদিক জুয়েল রাজ জানান, একটা দেশে সরকার যে কোন ভাবেই পরিবর্তন হতে পারে সেটাই স্বাভাবিক। কিন্ত বাংলাদেশে আমরা দেখতে পেলাম এক ভীন্ন চরিত্র। সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের মৌলিক অস্থিত্বের জায়গা গুলোতে আঘাত করা হচ্ছে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ কে আমরা ভীন্নভাবে দেখতে পাচ্ছি। মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতে যে কোন ধরণের চেষ্টাকে আমরা প্রত্যাখান করব।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় নারী সমাজের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন রাবেয়া জামান জোসনা। অনুষ্ঠান শেষে সম্প্রীতি কনসার্টের পক্ষে আগত ধন্যবাদ জ্ঞাপন করেন ঊর্মি মাজহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!