1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

লন্ডনে সিলেটের ঐতিহ্যবাহী এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৩২৭ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক): বৃটেনের লন্ডন শহরে সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুল ইউকে কমিউনিটির উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনমেলায় বিশিষ্ট কমিউনিটি নেতা মাহমুদ হাসান এমবিই এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষক ও যুক্তরাজ্যপ্রবাসী ফজলুর রহমান।
মারুফ হাসান ও জুয়েল চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে ডক্টর আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেইন, পারভেজ কুরেশি বিইএম, বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, আলিমুজ্জামান, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, এম বদরুজ্জামান, আব্দুল করিম, মুমিতুর রেজা চৌধুরী , মহসিন রেজা, শাহীন মোস্তফা, সাবুল জামান, মাফিজুর রব, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, এহতেশাম উদ্দিন বুলবুল সহ বৃটেনে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমিউনিটির উন্নয়ন, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মকবুল আহমেদ, মাহমুদ হাসান এমবিই, ডক্টর আনসার আহমেদ উল্লাহ, রফিক হায়দার, শাহীন মোস্তফা, এহতেশাম উদ্দিন বুলবুল, পারভেজ কুরেশি, আহ্বাব হুসেইন, ফেরদৌস আহমেদ, আহাদ চৌধুরী বাবু ও সাবুল জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শুরুতে চৌধুরী মাজদুস সুবহান রন্টি দি এইডেড হাই স্কুলের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন মূল বক্তব্য উপস্থাপন করেন। এরপর প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্কুলজীবনের স্মৃতি ও বিভিন্ন অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, আমি নিজেও এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। দীর্ঘদিন পর সবাইকে একসঙ্গে পেয়ে আমি আনন্দিত। এছাড়াও অতিথিরা তাদের বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আগামী সামারে আরও বড় পরিসরে পুনর্মিলনী আয়োজনের আহ্বান জানান। একই সঙ্গে ২০২৮ সালে স্কুলের শতবর্ষ উপলক্ষে একটি বড় পরিসরের আয়োজনের আশাও প্রকাশ করেন। শেষ পর্বে নির্মাণ স্কুল লেজেন্ডস ট্রফি ইউকে ২০২৫ টুর্নামেন্টে রানারআপ হওয়া দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি অতিথিদের মাঝে স্মারক উপহার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!