
পাঠাগার বার্তা ডেস্ক : শহীদ শেখ রাসেল দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে গতকাল জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে শিশু-কিশোরদের গ্রন্থ উপহার প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব মিনার মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে। অনুষ্ঠানে শহীদ শেখ রাসেলকে নিয়ে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন ঢাকা মহানগরীর বেসরকারি গ্রন্থাগারসমূহ হতে আগত পাঠক-শিক্ষার্থীগণ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত শিশু কিশোরদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ‘আমাদের ছোট রাসেল সোনা’ বইটি উপহার দেওয়া হয়।
Leave a Reply