1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

শিক্ষক ও সংস্কৃতিজন আলাউদ্দিন আহমেদ স্মারকগ্রন্থ ‘দখিনের জানালা’-এর প্রকাশনা ও লেখক সমাবেশ অনুষ্ঠিত 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার: নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবীগঞ্জ যুগল-কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সংস্কৃতিজন প্রয়াত আলাউদ্দিন আহমেদের জীবন ও কর্মভিত্তিক স্মারকগ্রন্থ ‘দখিনের জানালা’-এর প্রকাশনা ও লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ অয়োজন অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে প্রয়াত আলাউদ্দিন আহমেদ স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। প্রকাশনা অনুষ্ঠানে প্রয়াত আলাউদ্দিন আহমেদের সহধর্মিণী রহিমা আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ। স্বাগত বক্তব্য রাখেন আলাউদ্দিন আহমেদের একমাত্র পুত্র শিক্ষক-সংস্কৃতিজন আসাদ ইকবাল সুমন। স্মারকগ্রন্থ ‘দখিনের জানালা’ -এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন- টেগোর সেন্টার সিলেটের প্রধান, রবীন্দ্র বিশেষজ্ঞ ও লেখক মিহির কান্তি চৌধুরী।

স্মারকগ্রন্থের প্রচ্ছদ

প্রবন্ধের উপর আলোকপাত ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ডা. ননী গোপাল নাথ, অসীমা তালুকদার, ডা. রথীন্দ্র চন্দ্র দেব, মৃনাল কান্তি রায় মিনু, সরজিত পাল, আবুল কাশেম, বলরাম রায়, আব্দুল আহাদ, নিজামুল হক লস্কর, সাবিতা রায় মিরা, এটিএম বশির আহমদ, শামসুন্নাহার চৌধুরী, এস আর চৌধুরী সেলিম, চৌধুরী ফয়ছল শোয়েব, ব্রজেশ মহালদার, কবি আফতাব আল মাহমুদ, এডভোকেট ফারুক আহমেদ, রণধীর দাশসহ আরও অনেকে। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়াহিদুজ্জামান মাসুদ, অধ্যক্ষ তনুজ রায়, বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা রত্নদীপ দাস (রাজু) প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন।

বক্তব্য রাখছেন- মূল প্রবন্ধ উপস্থাপক মিহির কান্তি চৌধুরী

বক্তাগণ বলেন- আলাউদ্দিন আহমেদ ছিলেন সত্যিকারের শিক্ষানুরাগী, সংস্কৃতজন ও সমাজগঠনমূলক একজন ব্যক্তিত্ব। তিনি শুধু শ্রেণিকক্ষের শিক্ষকই নন, বরং ছিলেন একাধারে শিক্ষাবিদ, সংস্কৃতিচর্চার সংগঠক এবং মানবিক সমাজ গঠনের অগ্রদূত। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, তরুণদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তাঁর অবদান অনন্য। বক্তারা বলেন, আলাউদ্দিন আহমেদের জীবন ও কর্ম বর্তমান প্রজন্মকে যেমন অনুপ্রাণিত করছে, তেমনি আগামী প্রজন্মের জন্যও তিনি হবেন অনুকরণীয় এক দৃষ্টান্ত। তাঁকে স্মরণ করার মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে শিক্ষার আদর্শ, সংস্কৃতির সমৃদ্ধি ও মানবিক সমাজ গঠনের পথকে পুনরুজ্জীবিত করছি।

বক্তব্য রাখছেন প্রধান আলোচক ড. আবুল ফতেহ ফাত্তাহ

উল্লেখ্য যে, স্মারকগ্রন্থ ‘দখিনের জানালা’ সম্পাদনা করেছেন আলাউদ্দিন আহমেদের অনুজ কবি ও আখ্যান লেখক আহমেদ শাহাব।
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!