1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার দেশকে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে- এডভোকেট আবু জাহির এমপি

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার : শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার দেশকে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে কোমল মতি শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আমূল পরিবর্তন এনেছে সরকার। ২০ অক্টোবর দুপুরে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় সাকুয়া হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত নবম মেধাবৃত্তি প্রদান ও স্মারকগ্রন্থ ‘হৃদয়ে নবীগঞ্জ’ এর প্রকাশনা অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মো: আবু জাহির প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন৷

যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউ.কে’র সভাপতি আলহাজ্ব মোঃ: আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রুবেল মিয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজু’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ – বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী), জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: গিয়াস উদ্দিন, ট্রাস্টের সাবেক চেয়ারপার্সন অনর উদ্দিন জাহিদ, ট্রাস্টের সাবেক চেয়ারপার্সন আবুল কালাম আজাদ ছোটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, হাজী আঞ্জব আলী হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলাতাফ আলী, প্রধান শিক্ষক রিয়াজুল করিম জানু প্রমুখ।

উল্লেখ্য যে, নবীগঞ্জ উপজেলার হাইস্কুল, কলেজ, মাদ্রাসার ২৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!