1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

শ্রমকল্যাণ পাবলিক পাঠাগারের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৮১ বার পঠিত

মো: সাদেকুজ্জামান শুভ (কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি, নীলফামারী) : নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার স্বনামধন্য পাঠাগার শ্রমকল্যাণ পাবলিক পাঠাগারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল পালিত হয়। হাটি হাটি পা পা করে আজ ১৩তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করলো পাঠাগারটির। এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি জামিয়ার রহমান, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম মিশন, উপদেষ্টাগণ ও সদস্য বৃন্দরা । এসময় তারা বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের মাধ্যমে এ দিনটি উদযাপিত করেন।
শ্রমকল্যাণ পাঠাগারটি প্রতিষ্ঠা লগ্ন থেকে কিশোরগঞ্জ উপজেলায় সুনাম ও সততার সহিত কাজ করে আসছে। শুধু মাত্র বই পড়া ও পাঠক সৃষ্টির মতো মহান কাজ করেই তারা ক্ষ্যান্ত থাকেনি তাছাড়াও পাঠাগারটি সামাজিক অপরাধের বিরুদ্ধেও ছিল সোচ্চার। শিশুশ্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, জুয়া বন্ধ ও স্যানিটেজাইশনে উপজেলা ও জাতীয় পর্যায়ে রেখেছে অসাধারণ ভূমিকা। যা দেশের গন্ডি পেরিয়ে বিদেশী পত্রিকাগুলোতে স্বার্থক ভাবে প্রকাশিত হয়েছিল। যার ফল স্বরুপ ২০১৭ সালে তারা “জয় বাংলা ইয়ুথ আওয়ার্ডে” ভূষিত হন। পাশাপাশি তারা স্থানীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।
পাঠগারটি কিশোরগঞ্জ, নীলফামারীতে বই পড়া আন্দোলন ও পাঠক সৃষ্টিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!