1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

 

সালেহ আহমদ (স’লিপক, মৌলভীবাজার থেকে): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব। কর্মসূচির মধ্যছিল মহান বিজয় দিবসের আলোচনা সভা, দেশ মাতৃকার টানে নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের সভাপতি ও আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম সম্পাদক আনিসুল ইসলাম আশরাফী, সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমদ, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মজিদ, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মকবুল হাসান ইমরান, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মোহাম্মদ ধন মিয়া, ইমরান হাসান মারজান, আবদাল মিয়া, আব্দুর রব, সঞ্জীব নন্দী মজুমদার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উম্মুক্ত আলোচনায় মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং দেশ মাতৃকার প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে সামাজিক বন্ধন আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠাকল্পে সংবাদ মাধ্যমকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় সংগঠনের সভাপতি বলেন, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের নামে যদি কেহ কোন প্রকার পরিচয় বহন করে অনৈতিক কোন কাজে জড়িত থাকে তাহলে তাকে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ও গৃহীত হয়।

তিনি বলেন, আমার জানামতে আমাদের কোন সদস্য অনৈতিক কোন কাজের সাথে জড়িত নয়। তবে প্রত্যেকের সজাগ থাকা জরুরী। তাছাড়া রাজনীতি মুক্ত থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ বিষয়। এতে যারা নিয়োজিত তাদের প্রত্যেককে সর্বদা সচেতন থাকতে হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!