1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বদলীজনিত বিদায় সংবর্ধনা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৬০ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি (মৌলভীবাজার) :শ্রীমঙ্গল উপজেলার জাতীয় শ্রেষ্ঠ চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্নিগ্ধা পাল জুঁই এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতবুধবার (৫ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমটির উদ্যোগে সহকারি শিক্ষক স্নিগ্ধা পাল জুঁই এর বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারের সভাপতিত্বে ও শিক্ষক অনিতা দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জ্যোতিষ রঞ্জন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মনোরমা দেবী। উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষকের মা, বাবা ও স্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব, অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রনবেশ চৌধুরী অন্তু,অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

বিদায়ী শিক্ষক স্নিগ্ধা পাল জুঁই বলেন, আমি আমার চাকুরী জীবনের প্রথম এই বিদ্যালয়ে যোগদান করে দীর্ঘ ১০ বছর সবার সহযোগীতায় এই বিদ্যালয়ে চাকুরী করেছি। দীর্ঘ ১০ বছর এই বিদ্যালয়ে শিক্ষার কার্যক্রমকে বেগবান করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার ও অন্যান্য শিক্ষকদের সহযোগিতা কথা উল্লেখ করেন। এসময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়লে আর কোন কথা বলতে পারেননি।
বিদায়ী শিক্ষকের প্রদেয় মানপত্র পাঠ করে ঐ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী অত্রি দেব। শেষে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিবাবকদের উদ্যোগে বিদায়ী শিক্ষককে সম্মানা ক্রেস্টসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!