1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সংস্কৃতির বিকাশে বিনোদন পত্রিকার ভূমিকা অপরিসীম- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮২ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, একসময় বিনোদন ম্যাগাজিন ও পত্রিকাগুলো ছিলো সংস্কৃতি ও চলচ্চিত্র অঙ্গনের খবর সাধারণ পাঠকদের নিকট পৌঁছে দেয়ার অন্যতম মাধ্যম। বর্তমানে অনলাইন ও সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রসারের যুগে এটি কমে আসলেও মাসিক বিনোদন ম্যাগাজিন আনন্দ লহরী সে ধারা বজায় রেখেছে। সংস্কৃতির বিকাশে বিনোদন পত্রিকার ভূমিকা অপরিসীম।

প্রতিমন্ত্রী গতকাল রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে মাসিক আনন্দ লহরী ম্যাগাজিনের যুগপূর্তি উপলক্ষ্যে ‘আনন্দ লহরী পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, আনন্দ লহরীর মতো একটি মাসিক পত্রিকার জন্য প্রতিষ্ঠার যুগপূর্তি মোটেও কম কথা নয়। শুরু থেকেই পত্রিকাটি সংস্কৃতি অঙ্গনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পারভীন জামান কল্পনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, প্রফেসর মেরিনা জাহান (কবিতা) এমপি ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার মোহাম্মদ আরশাদ আদনান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, একটি দেশের নাগরিকদের মনন গঠনে সংস্কৃতিকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সংস্কৃতি কর্মীদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, সিও এর নির্বাহী পরিচালক সামসুল আলম, রোজ সোয়েটারস লি. এর চেয়ারম্যান পি. কে. সাহা (বিদ্যুৎ), কোরিয়াম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক শাকিল আহম্মেদ রাজু।

অনুষ্ঠানে বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামকে আজীবন সম্মাননা, বিশিষ্ট অভিনেতা আমিরুল হক চৌধুরী ও বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!