1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশ ও কল্যাণে কাজ করে যাচ্ছে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২০৯ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অনেক বেশি মেধাবী ও প্রতিভা সম্পন্ন। মহান সৃষ্টিকর্তা তাদের বিশেষ মোধা, গুণ ও দক্ষতা দিয়ে সৃষ্টি করেছেন। সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশ ও কল্যাণে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের হাত ধরেই বাংলাদেশ অটিজম নিয়ে সর্বাগ্রে কাজ শুরু করে। তাঁর উদ্যোগের ফলে বাংলাদেশ সরকার স্বাস্থ্যখাতে খাতভিত্তিক কর্মসূচিতে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার ও নিউরো ডেভেলপমেন্ট সম্পর্কিত ডিজঅর্ডারকে অন্তর্ভুক্ত করে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। সারাদেশের সকল উপজেলায় অটিস্টিক ও প্রতিবন্ধী বিশেষ শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ‘চিত্রকলা এবং অটিজম নিয়ে জীবনযাত্রা: বালক রাজা আদিল হক’ শীর্ষক আদিল হক এর একক চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অটিস্টিক আদিল হকের মা ডা. লীডি হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ডিন প্রফেসর নিসার হোসেন ও বিশিষ্ট ভাস্কর প্রফেসর হামিদুজ্জামান খান।

উল্লেখ্য, প্রদর্শনীটি আজ (০৩ জুন) থেকে শুরু হয়ে আগামী ১০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত চলবে এবং এতে বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) শিল্পী আদিল হকের আঁকা ১১৫টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পাচ্ছে। করোনা মহামারির লকডাউনকালীন সময়ে শিল্পী আদিল হক তিনটি সিরিজ যথাক্রমে ‘বাংলাদেশের ফোক আর্ট’, ‘বাংলাদেশীদের জীবিকা’ ও ‘মিশরের রাজা তুতানখামুনের সমাধির গুপ্তধন’ শিরোনামে এসব চিত্রকর্ম এঁকেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!