1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সাংবাদিক শাহাব উদ্দিন বেলালকে স্মরণ ও স্মারক প্রকাশনা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

লন্ডন,যুক্তরাজ্য প্রতিনিধি: প্রয়াত সাংবাদিক শাহাব উদ্দিন বেলাল স্মরণ ও স্মারক প্রকাশনা অনুষ্ঠানে সুধীজন তাকে ‘একজন বিপন্ন মানুষের বন্ধু ছিলেন’ আখ্যায়িত করে বলেন, শাহাব উদ্দিন বেলাল নিজের কথা নিয়ে না-ভেবে পরের কথা নিয়ে ভাবতেন এবং পরোপকার করাই ছিল তার অন্যতম ব্রত। বিরল এই মানুষটি বহুদিন বেঁেচ থাকবেন পূর্ব লন্ডনের বাঙালির মনে। তিনি প্রাণ দিয়ে মানুষকে ভালোবাসতেন, সংকটে মানুষের পাশে দাঁড়াতেন ছাড়াও তিনি ছিলেন একজন প্রতিবাদী সামাজিক ও রাজনীতিক ব্যক্তি।

পুর্ব লন্ডনে অবস্থিত সাপ্তাহিক পত্রিকা অফিসে গত ১১ জুলাই অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বর্ষিয়ান রাজনীতিক সুলতান মাহমুদ শরীফ। ড. আনসার আহমদ উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজকর্মী, সাংবাদিক লেখক ও সুহৃদজন। স্মরণসভায় উপস্থিত ছিলেন শাহাব উদ্দিন আহমেদ বেলালের সহধর্মিণী ও তার পুত্রকন্যারাও।

বক্তব্য রাখেন পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, পত্রিকার সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, মানবাধিকার নেতা আবদুল আহাদ চৌধুরী, চলচ্চিত্রশিল্পী স্বাধীন খসরু, প্রেসক্লাবের সহসভাপতি ব্যরিস্টার তারেক চৌধুরী, চ্যানেল এস এর হেড অব নিউজ কামাল মেহেদী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমেদ, সাবেক কাউন্সিলারদের মধ্যে নূরউদ্দিন আহমেদ ও সেলিম উল্লাহ, রেইনবোর কর্ণধার মোস্তফা কামাল, প্রেসক্লাবের সাবেক ট্রেজারার আস ম মাসুম, কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম, আবদুল মালিক খোকন । সাংবাদিকদের মধ্যে আরো বক্তব্য রাখেন ছাব্বিশে টিভির জামাল আহেমেদ খান, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শাহেদ রহমান, হাসনাত চৌধুরী, মোহাম্মদ হাসনাত এ খান, বিশ্ববাংলার শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, কবি কাউয়ূম আবদুল্লাহ ও রানার টিভির সাংবাদিক রুমানা রাখি।

পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সহধর্মিণী আয়েসা আহমেদ, কন্যা মহিমা আহমেদ, পুত্র হাসনাত আহমেদ, খায়ের আহমেদ, মুহিত আহমেদ, আজাদ আহমেদ, ভ্রাতুষ্পুত্র আমানুর রহমান ও শ্যালক শাহাজান আলী।

বক্তাদের স্মৃতিতর্পনে উঠে আসে শাহাব উদ্দিন বেলালের কর্মময় জীবনের নানা ঘটনার কথা। তিনি যে বিপন্ন মানুষের বন্ধু ছিলেন তা ধ্বনিত হয় সবার কণ্ঠে। সমাজকর্ম, সাংবাদিকতা ও রাজনীতির অঙ্গনে একজন সোচ্চার ব্যক্তি হিসাবে তার অবস্থান ছিল প্রশ্নাতীত।

উল্লেখ্য, শাহাব উদ্দিন বেলাল ১৯৭৫ সালের শেষাংশে বিলাতে এসেই জড়িয়ে পড়েন বাঙালি কমিউনিটির বর্ণবাদ বিরোধী সংগ্রামে, সামাজিক কল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখাসহ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দুইদফা কাউন্সিলার নির্বাচিত হন। বাঙালির আবাসিক সমস্যা মোকাবিলায় তিনি স্মরণীয় ভূমিকা রাখেন। তিনি ছিলেন যুক্তরাজ্য যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির নেতা। বর্ণাঢ্য জীবনের অধিকারি শাহাব উদ্দিন বেলাল ২০১৮ সালে ২৬ জানুয়ারি প্রয়াত হন।

অনুষ্ঠানে শাহাব উদ্দিন বেলাল স্মরণে প্রকাশিত স্মারক বিতরণ করা হয়। এটি সম্পাদনা করেছেন সাংবাদিক ড. আনসার আহমদ উল্লাহ ও আস ম মাসুম। সম্পাদনা পরিষদে রয়েছেন বর্ষিয়ান নেতা সুলতান শরীফ, এক্টিভিস্ট রাজনউদ্দিন জালাল, সাংবাদিক সাঈম চৌধুরী, যুবনেতা জামাল আহমেদ খান, সাংবাদিক জুয়েল রাজ, অপু রায় ও সারওয়ার কবির। এতে শাহাব উদ্দিন বেলালকে নিয়ে স্মৃতিচারণ করেছেন সাংবাদিক লেখক ও কমিউনিটির বিশিষ্টজন। সম্প্রতি এ স্মারকটি প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!