1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও পদযাত্রা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩১১ বার পঠিত
স্টাফ রিপোর্টার  : দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর সাম্প্রদায়িক হামলা, শারদীয় দুর্গ পূজার মণ্ডপ ভাঙচুরের প্রতিবাদে প্রতিবাদ সভা ও পদযাত্রা করেছে বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ এবং পাঠাগার আন্দোলন বাংলাদেশ।
বিগত ২৫ অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ‘গ্রন্থপাঠ রুখবে সাম্প্রদায়িকতা’ শীর্ষক এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত কালো পতাকা নিয়ে পদযাত্রা করেন তারা।
পদযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সাংসদ হাবিবা রহমান খান শেফালী বলেন, স্বাধীন বাংলাদেশে এখনো স্বাধীনতাবিরোধী, পাকিস্তানের প্রেতাত্মারা সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। এসব ন্যাক্কারজনক হামলার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। প্রতিবাদ সভা এবং পদযাত্রায় বাংলাদেশ বেসরকারি গণগন্থাগার পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেন, বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোশাররফ হোসাইন, অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী ট্রেজারার, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যক্ষ শফিকুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজু,  ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য পাঠাগারের উদ্যোক্তা শেখ সহিদুল ইসলাম, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সাত্তার, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বেসরকারি গণগন্থাগার পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের মহাসচিব নাসিম আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!