1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সাহিত্য গ্রুপ ‘বাউল মেলার’ অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩০২ বার পঠিত

স্টাফ রিপোর্টার : সাহিত্য গ্রুপ‘বাউল মেলার’ অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচারাল হলে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার (৬ মে) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব জনাব আবুল মনসুর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, এডভোকেট শেখ মাসুদ ইকবাল কিশোরগঞ্জ (সাংবাদিক ও শিশু সংগঠক), আলমগীর কবির দোলন (সমাজ কর্মী), জহির রায়হান (কবি ও নির্মাতা) এবং প্রধান আলোচক, এস এম ইমরান হোসেন, (চেয়ারম্যান টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) উপস্ততি ছিলেন। অনুষ্ঠানটি বাউল মেলা এডমিন প্যানেলের সদস্য মোঃ ফাইজুল ইসলাম ও কবি সুরমা আক্তারের সঞ্চালনায় বাউল মেলার সিনিয়র এডমিন জনাব আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বাউল মেলার জুনিয়র, সিনিয়র, এডমিন,বাউল মেলা গ্রন্থাগারের কর্মকর্তাগণ, বাউল মেলা প্রকাশনী কর্মকর্তাগণ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় শতাধিক কবি সাহিত্যিকগণ ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন অংশগ্রহণ করেন।

উক্ত আয়োজনে সাহিত্যের বিকাশ, বিবর্তন এবং বর্তমান প্রেক্ষিত নিয়ে আলোচনা করেন বক্তারা। এসময় বক্তারা বর্তমান অপসংস্কৃতির প্রভাবে বাংলা সাহিত্যের অবনতিতে আমাদের কি কি করণীয় এ বিষয়ে মতামত তুলে ধরেন।দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নামি দামি কবিগণ তাদের কবিতা আবৃত্তি করেন এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!