1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সিংড়ায় ভোরের দর্পণের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৬০ বার পঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি : আলোচনা সভা, কেক কাটা, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও এতিম শিক্ষার্থীদের কম্বল বিতরণের মধ্য দিয়ে নাটোরের সিংড়ায় ভোরের দর্পণ পত্রিকার ২৪ বছরে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টায় সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে দৈনিক ভোরের দর্পণের চলনবিল প্রতিনিধি ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ এমরান আলী রানা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮নং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল।

এসময় আরও বক্তব্য দেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম, ৯নং তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য মাহাবুব আলম বাবু, সাবেক যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম জাকারিয়া মিঠু, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন আলীরাজ প্রমুখ। উপস্থিত ছিলেন দেশ রুপান্তর প্রতিনিধি আবু জাফর সিদ্দিকী, সময়ের আলো প্রতিনিধি শহিদুল ইসলাম সুইট, সাংবাদিক রইস উদ্দিন টুটুল, সেলিম হোসেন, কাবিল উদ্দিন কাফি।

ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মাহাবুব-এ-মান্নান, আবুল হোসেন, আজাহার আলী, রিক্তাবানু, কাওসার আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা ভোরের দর্পণের সফলতা ও মঙ্গল কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!