1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২১৬ বার পঠিত

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগষ্ট) বেলা ১১ টায় সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৌরভ সোহরাবের সঞ্চালনায় সাহিত্য আসরে প্রায় অর্ধ শতাধিক নবীণ প্রবীণ কবি ও সাহিত্যিক অংশ নেন।

আসরে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মাহাবুব এ মান্নান, কবি আজাহার আলী, আমজাদ হোসেন, আবুল হোসেন, সরদার মোহাম্মদ আলী, আলতাফ হোসেন, এনামুল হক মিন্নতি, রিক্তা বানু, শাকিল বাদশা, প্রত্যয় সাহা, সামাউল ইসলাম, কবির হোসেন, প্রমূখ।
কবিতা পাঠ শেষে সমাপনি বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা বলেন, প্রযুক্তির এই যুগে সাহিত্য চর্চা থেকে মানুষ অনেকটাই দুরে সরে গেছেন। প্রতি মাসে একবার করে এই সাহিত্য আসরের আয়োজন অব্যাহত থাকবে। আমরা চাই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যেন প্রযুক্তির অপব্যবহারে ধবংস না হয় সেই লক্ষ্যেই তাদেরকে বেশি করে সাহিত্য চর্চার উদ্বুদ্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!