1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সিবিসাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি তোফায়েল, সম্পাদক শংকর

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ঢাকায় কর্মরত সিলেটের মূলধারার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (৩০ জানুয়ারি) সিবিসাসের সভাপতি দৈনিক স্বপ্নবাংলার সম্পাদক কাজী তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক চ্যানেল এসের পরিচালক ও বার্তা প্রধান শংকর মৈত্র এক প্রেসবিজ্ঞপ্তিতে ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি নিজামুল হক বিপুল (ঢাকা প্রকাশ), আবুল কালাম (নয়া দিগন্ত) ও সাখাওয়াত কাওসার (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম-সম্পাদক লুৎফর রহমান (মানবজমিন), শাফি উদ্দিন আহমদ (এশিয়ান টিভি) ও আলি ইব্রাহিম (কালবেলা), সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ (প্রতিদিনের বাংলাদেশ), অর্থ সম্পাদক রহিম শেখ (জনকণ্ঠ), শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য (ভোরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক এহসানুল হক জসীম (বাংলাদেশ পোস্ট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবিদা নাসরিন কলি (প্রাণের বাংলা), স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মো. মাসুক মিয়া (আমাদের সময়), কল্যাণ সম্পাদক স্বপ্না চক্রবর্তী (জনকণ্ঠ), দপ্তর সম্পাদক খলিলুর রহমান (ঢাকা মেইল)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন-করিম আহমদ (বাংলাদেশ সময়), শেখ উমর ফারুক আল হাদী ( নওরোজ) আলমগীর মিয়া (যুগান্তর)।

উল্লেখ্য যে, গত ২০ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে সিবিসাসের বার্ষিক সাধারণ সভা ও সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে কাজী তোফায়েল আহমদকে সভাপতি ও শংকর মৈত্রকে সাধারণ সম্পাদক মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!