1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সিলেটে বধির সংঘের শীতবস্ত্র বিতরণ 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত

 

সালেহ আহমদ (স’লিপক): সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সিলেট বধির সংঘ শীতবস্ত্র বিতরণ করে সেই দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, সিলেট বধির সংঘের কোন নিজস্ব কার্যালয় নেই। ভাড়া করা কার্যালয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। সদস্যরা এসএসসি পর্যন্ত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের কর্মসংস্থানের সমস্যা রয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট বধির সংঘের উদ্যোগে নগরীর স্টেশন রোডস্থ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেটে বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি শিহাব উদ্দিন আহমদ, সংঘের সাধারণ সম্পাদক আসাদ আহমদ মিঠু, সহ-সভাপতি মোহাম্মদ সায়মন, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মোহাম্মদ দস্তগীর, কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন খান রনি, ক্রীড়া সম্পাদক মুস্তাজাব উদ্দিন খান জনি, পাঠাগার সম্পাদক মইন উদ্দিন লিটন, কার্যকরী সদস্য সাউথ উদ্দিন খান, সঞ্চিতা মজুমদার, ফরহাদ আহমদ চৌধুরী, শরীফ আলী, ইমন আহমদ, সালেহ আহমদ প্রমুখ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!