1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সিলেটে ‘লোকধারার সন্ধানে’ বইয়ের মোড়ক উন্মোচন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার : প্রাবন্ধিক ও গল্পকার পার্থ তালুকদার রচিত ‘লোকধারার সন্ধানে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জিন্দাবাজারস্থ বাতিঘর মিলনায়তনে এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, বাংলা সাহিত্যে লোকধারা একটি সমৃদ্ধ শাখা। এর যথাযথ বিকাশ ও চর্চা প্রয়োজন। লোকসাহিত্য নিয়ে গবেষণায় এগিয়ে সবাইকে আসতে হবে। বিশ্ববিদ্যালয়সহ মূল ধারার শিক্ষা ব্যবস্থায় লোকসাহিত্য ও সংস্কৃতিকে যুক্ত করতে হবে।

একই সাথে তারা আরো বলেন, তরুণ প্রজন্মকে নিজেদের শেকড় এর সাথে পরিচয় করিয়ে দিতে লোক চর্চার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে লোকসাহিত্যের ভাণ্ডারে’লোকধারার সন্ধানে’বইটি অনন্য একটি সংযোজন। এসব গ্রন্থ পঠন-পাঠনের মধ্য দিয়েই মনোজগতের উৎকর্ষতা সাধিত হয়।
চৈতন্য প্রকাশনী এ অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আনোয়ার হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচক হিসাবে বক্তব্য রাখেন- লেখক, গবেষক কবি ড. মোস্তাক আহমাদ দীন ও লেখক, সংগঠক প্রণবকান্তি দেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রূপালী ব্যাংক এর উপ মহা ব্যবস্থাপক নোমান মিয়া, মোঃ ফজলুল হক এবং এজিএম মোঃ আশরাফ হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- চৈতন্য প্রকাশনীর সত্ত্বাধীকারী রাজীব চৌধুরী। কবি সঞ্জয় নাথ সঞ্জুর উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শামসুল আলম সেলিম, সিলেট সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক বিমান বিহারি রায়, সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদ ও ডাঃ মধুসুধন ধর। লেখক প্রতিক্রিয়া ব্যক্ত করেন পার্থ তালুকদার। অনুষ্ঠানে সিলেটের সাহিত্য -সংস্কৃতি অঙ্গনের পাশাপাশি বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন বাউল বশির উদ্দিন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!