1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সিলেট কবিতাকুঞ্জ কর্তৃক বিশিষ্ট কবি হেলাল হাফিজ স্মরণসভা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

সিলেট প্রতিনিধি: সিলেট নজরুল একাডেমিতে সিলেট কবিতাকুঞ্জ কর্তৃক বিশিষ্ট কবি হেলাল হাফিজ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে অনুষ্ঠিত স্মরণ সভা কবি শহিদুল ইসলাম লিটন’র সভাপতিত্বে এবং কবি রওশন আরা বাঁশি’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাক্ষর সভাপতি বিমল কর, গীতিকবি উত্তম কুমার চৌধুরী, কবি ছয়ফুল ইসলাম পারুল, কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কবি হেলাল হাফিজ’র আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী বলেন, ‘বাংলাদেশের কবিতামোদী ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয় হেলাল হাফিজ’র কবিতার লাইন। ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’ ‘যে জলে আগুন জ্বলে’ ও ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ তাঁর দুটি বিখ্যাত কাব্যগ্রন্থ। আমরা তাঁর রেখে যাওয়া সাহিত্য চর্চার মাধ্যমে তাঁকে স্মরণে রাখতে চাই। এতে করে তাঁর প্রতি আমাদের ঋণ কিছুটা হলেও লাঘব হবে বলে হৃদয়ে অনুভব করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!