1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সুলতানার স্বপ্ন আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপন অনুষ্ঠান আয়োজিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক: জাতীয় গ্রন্থকেন্দ্র ও মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের সহযোগিতায় এবং রংপুরের মনি শংকর স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় আজ রংপুরের বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে সুলতানার স্বপ্ন আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে আরো ছিলেন জাকির হোসেন সরকার এমপি, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জনাব মফিদুল হক; জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি ও প্রাবন্ধিক মিনার মনসুর, ইউনেস্কো ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার নূরে জান্নাত প্রমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতানার স্বপ্ন আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপন কমিটির চেয়ারম্যান মাহবুব রব্বান জুয়েল।

প্রধান অতিথি বলেন, আজকের অনুষ্ঠানের উপস্থিত ছাত্রীরাই প্রমাণ করে যে সুলতানার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। মেয়েদের শিক্ষা গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে নির্বাচিত সেরা ১১ জন শিক্ষার্থীদের বই পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া কার্যক্রমে অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!