1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ লাইব্রেরি ডেভেলপমেন্ট এসোসিয়েশন’ (BLDA) এর আত্মপ্রকাশ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৫৭০ বার পঠিত

স্টাফ রিপোর্টার : সারা দেশের বেসরকারি গণগ্রন্থাগারের উদ্যোক্তাদের নিয়ে গ্রন্থাগার ও গ্রন্থাগারিকদের কল্যাণে নতুন সেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ লাইব্রেরি ডেভেলপমেন্ট এসোসিয়েশন’ (BLDA) এর আত্ম প্রকাশ ঘটে। বিশিষ্ট শিক্ষাবিদ ও বই পড়া আন্দোলনের কর্মী অধ্যক্ষ শাহাবাত আলী সব্বুর সভাপতিত্বে ও গ্রন্থাগার কর্মী নাসিম আহমেদের সঞ্চালনায় আজ বিকাল ৩.০০ ঘটিকায় রাজধানীর হায়দার আলী স্কুল এন্ড কলেজ, মান্ডা, মুগদায় এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সারাদেশের বিভিন্ন জেলার গ্রন্থাগার উদ্যোক্তা ও গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। উক্ত সভায় সকল বেসরকারি গণগ্রন্থাগারকে একটি প্লাটফর্মের মধ্যে এনে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে গড়ে ওঠা বেসরকারি গণগ্রন্থাগারের অবকাঠামোগত উন্নয়ন, বই সরবরাহ ও গ্রন্থাগারিক নিয়োগ সহ ছয় দফা দাবি নিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে। সভায় সর্বসম্মতিক্রমে নাসিম আহমেদকে আহবায়ক ও এবাদুর সরদার রাহাতকে সদস্য সচিব নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!