1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পঠিত
স্টাফ রিপোর্টার: আজ সুবোধের অন্তর্ভুক্ত ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যার সহযোগী হিসেবে ছিল স্বপ্ন৭১ প্রকাশন ও লাইটশোর নেটওয়ার্ক।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিল কবি ও নাট্যকার কৈযাশ কোয়েঝা ও সুজালো যশ (শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), এ কে এম সিদ্দিক (অবসরপ্রাপ্ত শিক্ষক, মঠবাড়ী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ), আব্দুল কুদ্দুস (অবসরপ্রাপ্ত শিক্ষক, পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়)। পাঠাগারের পরিচালনা সদস্য তমা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা হয়। যেখানে ‘আত্মউন্নয়নের চিন্তাধারা’ বইটির উপর পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতায় যে দশ জন নির্বাচিত হয়েছে তাদের বই এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
পুরস্কার হিসেবে ১ম স্থান অর্জনকারী (আয়েশা আক্তার রাইনা) ৩০০০ হাজার, ২য় স্থান অর্জনকারী (আলিফ হাসান শুভ) ২০০০ হাজার, ৩য় স্থান অর্জনকারী (তাসমিয়া চৌধুরী) ১০০০ হাজার টাকা সমমূল্যের বই এবং বাকী সাতজনকে বই ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বইপাঠের সাথে বাস্তব জীবনের সম্পর্ক, পাঠ পদ্ধতি, গ্রাম অঞ্চলে শিক্ষা বিস্তারে কেন বাধা ও তার সমাধান এবং বাহ্যিক বইপাঠের সাথে মননের বিকাশ নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। পুরস্কার প্রদান শেষে বিজয়ীদের পক্ষ থেকে বক্তব্য শেষে মোক্ষপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাইম ইসলাম অনুষ্ঠান বিষয়ে অভিব্যক্তি প্রকাশ করেন। আমিরুল ইসলাম (শিক্ষক ও সভাপতি, স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার) সমাপনী বক্তব্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!