1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

স্বপ্নবিলাস এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত স্বপ্নবিলাস এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সদস্য কাউসার আহমেদ (শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) কে সভাপতি এবং মুমিনুল ইসলাম (শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) কে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রবিবার (৩০ এপ্রিল) সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক খালেদ হাসান শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের জন্য ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কাউসার আহমেদ (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) ও সাধারন সম্পাদক হিসেবে মুমিনুল মুমিন (জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়)

কমিটিতে নবনির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি উবায়দুল হক ও মাহিনুল দিপু। সহ সাধারণ সম্পাদক মনিরা সুলতানা ও শাফিয়া মাসুদা (শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) সাংগঠনিক সম্পাদক মৃদুল হাসান মিনহাজ ও আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক খালেক হাসান শান্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল মিম ও শাহরিয়াফ তানিম, পরিবেশ বিষয়ক সম্পাদক সিদ্দিক হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত আসফি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহির মাহফুজ, পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক সাকিব খান, আইন বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম ও ফারদিন আহমেদ শাহরাজ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক তায়েফ আহমেদ ও মেহেদী হাসান জুনাইদ, ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ ও তমা চৌধুরী। এছাড়া কার্যকরি সদস্য হিসেবে তাসনিম ফাওজিয়া, মাহমুদা মিশু, হাসনাহেনা পপি ও সাজিদ নির্বাচিত হয়েছে।

এসোসিয়েশন এর সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক খালেদ হাসান জানান “শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান নিয়ে সব সময়ের মতো কাজ করব। নতুনদের প্রতি তিনি আহবান জানান যেন এসকল বিষয়ের পাশাপাশি পরিবেশ নিয়েও কাজ করা হয়। ভবিষ্যৎ পৃথিবীকে বসবাসের উপযোগী করতে যার বিকল্প নেই।”

এছাড়া সংগঠনটির সহ প্রতিষ্ঠাতা তায়েফ আহমেদ, শাহারিয়াফ তানিম, মেহেদী জুনাইদ, পপি, উবায়দুল হক, তমা চৌধুরী জানান “আমাদের ঐক্যই আমাদের কাজ করার সুযোগ তৈরী করেছে। তাই সকলে মিলেই আমরা কাজ করে যেতে চাই। নতুনদের প্রতি আহবান যেন তারা তাদের সমাজ নিয়ে চিন্তা ভাবনা গুলো বাস্তবায়ন করে এলাকার সার্বিক কল্যাণের কথা ভেবে”

স্বপ্নবিলাস এসোসিয়েশন সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক মুমিনুল মুমিন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সেইসাথে সংগঠনটির সার্বিক উন্নয়নে সকল পাঠক, সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্খীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনটির বিদায়ী সভাপতি আমিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!