1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৪৮ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, পদ্মা সেতু কেবল একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের গৌরব, মর্যাদা ও সক্ষমতার প্রতীক। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু। এটি কোন সামষ্টিক অর্জন নয়, পদ্মা সেতু নির্মাণের একক কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। বিশ্ব ব্যাংকের ঋণচুক্তি বাতিলের পর তাঁরই একক সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে।

প্রতিমন্ত্রী গতকাল সকালে বাংলা একাডেমি আয়োজিত ‘স্বপ্নের পদ্মা সেতু’ নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, পদ্মা সেতু নির্মাণ সহজ ছিল না। অনেক ষড়যন্ত্র মোকাবিলা ও চড়াই উৎরাই পেরিয়ে এটি নির্মিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো সাহায্য ছাড়া দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। তাই পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসের অন্যনাম। কে এম খালিদ বলেন, সততা, নিষ্ঠা ও কাজের প্রতি অবিচল থাকলে যে কোন অর্জন সম্ভব- বঙ্গবন্ধু কন্যা তা আরেকবার প্রমাণ করলেন।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন।

অনুষ্ঠানে স্বরচিতা কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি আসাদ মান্নান, নাসির আহমেদ, ফারুক মোহাম্মদ, মিনার মনসুর, ঝর্ণা রহমান ও আসলাম সানী। আবৃত্তি করেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় ও রূপা চক্রবর্তী। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার মানিক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!