1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

স্বাধীনতা দিবসে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২০৩ বার পঠিত

শাহ সারওয়ার জাহান (কিশোরগঞ্জ প্রতিনিধি) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা প্রশাসন বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেছেন। ৫৪ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ২৬ মার্চ বিকাল তিনটায় স্হানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বিপিএম বার), সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক এড. এমএ আফজাল।

বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহবুব ইকবাল, জেলা আওয়ামী লীগের নেতা বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার কামাল। অনুষ্ঠান শেষে বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ কে জেলা প্রশাসনের পক্ষথেকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!